1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল অত্যান্ত দর্শক প্রিয় নায়ক ছিলেন সালমান শাহ খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%দুই বিদ্যালয়ে পাস করেনি একজনও, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ

মাধ্যমিক শিক্ষা পর্যন্ত অবৈতনিক করার দাবি

  • প্রকাশকাল: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করার দাবি জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তাছাড়া অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো কমিশন হলেও পৃথক শিক্ষা কমিশন গঠন না হওয়ায় উষ্মা প্রকাশ করেছেন তিনি।
সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: শিক্ষা ও জনস্বাস্থ্য’ শীর্ষক এক সংলাপে এ দাবি জানান তিনি। সংলাপটি আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।
রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষার্থীদেরকে প্রকৃত মানুষ হিসেবে রূপান্তর করতে হবে। তাছাড়া বিভিন্ন স্কুলে উচ্চ ফির কারণে গরিব সন্তানরা লেখাপড়া করতে পারে না। কোনো কোনো বিদ্যালয়ে ভর্তির জন্য ১৩ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়। তাই মাধ্যমিক পর্যন্ত অবৈতনিকভাবে শিক্ষা দিতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি বড় অপারেশন এদেশের ডাক্তাররা করেছেন। সেখানে হয়তো বাংলাদেশি বংশদ্ভূত বিদেশি ডাক্তাররা সাপোর্ট দিয়েছে। কিন্তু এটি আমাদের জন্য মাইলফলক হিসেবে থাকবে।
সিজিএসের সভাপতি জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. কামরুল হাসান, এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ