1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার; ৩টি বাইক উদ্ধার অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে আইন আছে আইনের প্রয়োগ নেই রংপুর আদালত চত্বরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে ঢুকে কিশোরীকে কুপিয়ে জখম, যুবক পলাতক

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাড়িতে ঢুকে এক কিশোরীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ঈশ্বরগঞ্জ থানায় তার পরিবারের পক্ষ থেকে মামলাটি করা হয়।

এর আগে গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার একটি গ্রামে ওই কিশোরীর বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই যুবকের নাম ইয়াসিন মিয়া (২০)। তিনিসহ মামলায় আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, ১৫ বছর বয়সী ওই কিশোরীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ইয়াসিন। একপর্যায়ে বিয়ের প্রস্তাব দিলে কিশোরীর পরিবার তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল রাতে বাড়ির উঠানে গিয়ে ওই কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন ইয়াসিন। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ছুটে গেলে ইয়াসিন পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত কিশোরীর ভাই বলেন, ‘ইয়াসিন আমার বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এতে বাবা রাজি হননি। আমরা গরিব আর ছেলের পরিবার প্রভাবশালী। এ অবস্থায় ছেলেটি আমার বোনকে উত্ত্যক্ত করত। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে ছেলের পরিবারকে ডেকে নিষেধ করা হয়। কিন্তু এরপর বিয়ের প্রস্তাব দিচ্ছিল ইয়াসিন।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, ‘অভিযুক্ত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ