1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার; ৩টি বাইক উদ্ধার অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে আইন আছে আইনের প্রয়োগ নেই রংপুর আদালত চত্বরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন

ময়মনসিংহ সিপিএসসি র‍্যাব ১৪ কর্তৃক অপহৃত ভিকটিম উদ্ধারপূর্বক প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

মকবুল হোসেন, স্টাফ রিপোটার

ময়মনসিংহ জেলার ফুলপুর থানার অপহৃত ভিকটিম উদ্ধারপূর্বক অপহরণ মামলার প্রধান আসামী মোঃ সাগর মিয়া (২০)‘কে গ্রেফতার করেছে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ।
অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, বাদীর মেয়ে ভিকটিম স্কুলে আসা-যাওয়ার পথে বিবাদী প্রায়ই রাস্তা-ঘাটে উত্যক্ত করত। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন গত ১০ আগস্ট ২০২৫খ্রি. সকাল অনুমান ৯:৩০ ঘটিকায় ভিকটিম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হইতে রওয়ানা হয়ে বাদীর বসত বাড়ীর সামনে পাকা রাস্তায় পৌঁছিলে বিবাদী মোঃ সাগর মিয়া ও অজ্ঞাতনামা ২জন বিবাদীসহ ভিকটিমকে জোরপূর্বক ধরে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬, তারিখ-২১/০৮/২০২৫খ্রিঃ, ধারা- ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। এ ঘটনার পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু সহ পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তৎপর হয়।
এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ২১ আগস্ট ২০২৫খ্রিঃ রাত অনুমান ০১:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গোয়াতলা নামক এলাকা হতে ফুলপুর থানার অপহরণকৃত ভিকটিমকে উদ্ধার পূর্বক অপহরনকারী দলের এজাহারনামীয় প্রধান আসামী মোঃ সাগর (২০), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ