1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার; ৩টি বাইক উদ্ধার অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে আইন আছে আইনের প্রয়োগ নেই রংপুর আদালত চত্বরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন

পাবনায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ: আহত অন্তত ৭, সশস্ত্র হামলার অভিযোগ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, লোহার রড, জিআই পাইপ, চাপাতি, রামদাসহ বিভিন্ন মারাত্মক অস্ত্র ব্যবহার করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন – একদন্ত কলেজ পাড়ার মো. আনিসুর রহমান, মো. শিহাব, মো. ওহিদ আলি, মো. সিয়ামসহ আরও কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী লীগের সহযোগী এবং ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত কামাল, আলী সরদার, হাসান, নাসের, কিশোর গ্যাং লিডার ও ডেঙ্গার গ্রাম ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি সুমন ও আকরামসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনের একটি সশস্ত্র দল পরিকল্পিতভাবে হামলা চালায়।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, “বাজারে মারামারির একটি ঘটনা শুনেছি, সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ