1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার; ৩টি বাইক উদ্ধার অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে আইন আছে আইনের প্রয়োগ নেই রংপুর আদালত চত্বরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন

সবুজ বাংলাদেশ গড়তে লোগাংয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি :

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা লোগাং ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকালে লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভিডিপির দলনেতা মোঃ জসিম উদ্দীনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমা, দলনেতা জসিম উদ্দীনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বাড়িতে লাগানোর জন্য বিনামূল্যে চারা বিতরণ করা হয়।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশাধন চাকমা বলেন, “জসিম উদ্দীনের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করবে এবং সবুজায়নে ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুতন ধন চাকমা, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ