1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১১ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁদখালীতে ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের প্রত্যাবর্তনে চাঞ্চল্য, প্রশাসনের রহস্যজনক নীরবতা সরকারি সহায়তা অপ্রতুল, নিষেধাজ্ঞায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ওসি আফতাবের নেতৃত্বে লালদীঘি এলাকায় দূরদর্শী অভিযান নারী শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ, বেগমগঞ্জে উদ্যোক্তা কমিটির বিশেষ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন মেহেরপুরে বিতর্কিত, নরসিংদীতে এসেও একই অভিযোগে অভিযুক্ত ডা. বুলবুল কবির মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক

নানা-নানিকে মা-বাবা সাজিয়েও কাজ হলো না যুবলীগ নেতার

  • প্রকাশকাল: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নিজের নানা-নানিকে মা-বাবা সাজিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করে নানার বাড়ির সম্পত্তি আত্মসাৎ করা হলো না প্রতারক মো. নাছির নামে এক যুবলীগ নেতার। অবশেষে ওই প্রতারককে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

বুধবার (২০ আগস্ট) বিকালে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক রূপন নাথ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার বিকালে জেলা পিবিআই সদস্যরা তাকে আটক করে।

আটককৃত প্রতারক নাছির উপজেলার মেখল ইউনিয়নের সিরাজুল ইসলামের পুত্র। তিনি আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ ৩নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ড শামশুল আলম মাস্টার বাড়ি বাসিন্দা মো. নুরুল আলম বলেন, প্রতারক নাছির সম্পর্কে আমার ভাগ্নে। সে আমার বোনের প্রথম ঘরের সন্তান। তার মাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার পর থেকে সে আমাদের ঘরে লালিত-পালিত হয়েছে।

এর মধ্যে সে আমার পিতা সাবেক সেনাসদস্য বীর মুক্তিযোদ্ধা জানে আলমের মুক্তিযোদ্ধা ও অবসরকালীন ভাতা এবং তার সম্পত্তি আত্মসাৎ করতে নিজের নানা-নানিকে মা-বাবা সাজিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হলে এ নিয়ে আমি ও আমার পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হই। কারণ সে তখন রাজনীতির প্রভাব খাটিয়ে তা মীমাংসা করতে রাজি হয়নি। তাই আমি আর কোনো উপায় না দেখে সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের ২৫ আগস্ট চট্টগ্রাম আদালতে তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা করি। ওই মামলার তদন্তভার পিবিআইয়ের ওপর ন্যস্ত হয়।

কিছুদিন আগে ওই মামলার তদন্ত প্রতিবেদন পিবিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা আদালতে প্রেরণ করেন। তবে ওই তদন্ত প্রতিবেদন সঠিক নয় মর্মে আদালতের কাছে প্রতারক নাছির আবেদন করলে আদালত ফের অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। এরপর সংশ্লিষ্ট পিবিআই কর্মকর্তা তদন্ত কাজে তাকে তাদের চট্টগ্রাম কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করে। এর মধ্যে সংশ্লিষ্ট পিবিআই কর্মকর্তা জানতে পারে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। তাই তাকে আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাওসার হোসেন জানান, আটককৃত নাছিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। জেলা পিবিআই তাকে আটক করে আমাদের কাছে সোপর্দ করে। তাকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানা, নগরীর চকবাজার থানা, কোতোয়ালি থানা, ফটিকছড়ি থানায় মাদক, নারী ও শিশু নির্যাতন, ছিনতাই এবং চুরির মামলা রয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ