সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে ১৭২ পিস ইয়াবাসহ রাজন মিয়া (৩২) নামের এক চিহ্নিত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নবীনগর সদর বাজারের ইসলামী ব্যাংকসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাজন মিয়া নবীনগর পূর্বপাড়ার কালু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নবীনগর থানার এসআই স্বরূপ কান্তি পাল, পিএসআই সাকিব, এএসআই প্রদীপ দাস ও এএসআই শফিকুল ইসলামের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর সদর বাজারের ইসলামী ব্যাংক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১৭২ পিস ইয়াবাসহ রাজন মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত রাজনের বিরুদ্ধে থানায় চুরি ও মাদকদ্রব্যসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply