1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার

বগুড়া শজিমেক হাসপাতালে নবনিযুক্ত উপপরিচালকের পদায়ন স্থগিতের দাবি

  • প্রকাশকাল: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে সদ্য পদায়ন পাওয়া উপপরিচালক ডা. আকুল উদ্দিনের পদায়ন স্থগিতের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে হাসপাতালে পরিচালকের কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা এ বিক্ষোভ করেন।

এসময় তারা ডা. আকুল উদ্দিনের পদায়ন স্থগিত করতে হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি জমা দেন।

গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের দাবি, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক পদে পদায়ন পাওয়া ডা. আকুল উদ্দিন আন্দোলন চলাকালীন কুষ্টিয়া জেলায় সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন। গণঅভ্যুত্থানের সময় আহতদের চিকিৎসা দিতে তিনি সরাসরি বাধা প্রদান করেন। এছাড়া সেই সময় আহতদের চিকিৎসা দেওয়ায় কুষ্টিয়ার তিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বরখাস্ত করেছিলেন ডা. আকুল উদ্দিন। পদায়ন পাওয়া উপপরিচালক আওয়ামী পন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য বলে দাবি করেন তারা।

এসব কারণে ডা. আকুল উদ্দিনকে স্বাস্থ্য মন্ত্রণালয় ওএসডি করে রেখেছিল। এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পদায়নের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন হচ্ছে দাবি করা হয়। তারা আকুল উদ্দিনের দ্রুত পদায়ন স্থগিতদের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার সাবেক সদস্য সচিব সাকিব খান ও জুলাই আন্দোলনে নিহত রাতুলের বাবা জিয়াউর রহমানসহ ছাত্র নেতারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ