1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

  • প্রকাশকাল: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় স্কুল-কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা কমিটির মাসিক সভায় আইন-শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা ইনোভেশন, আইসিটি ও যৌন নিপীড়নের বিষয়ে অভিযোগ গ্রহণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব রাখেন। প্রস্তাবটি সভায় উপস্থিত সদস্যরা একমত হয়ে অনুমোদন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, “সম্প্রতি আমাদের পাশের উপজেলা মহেশপুরে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছুদিন আগে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আজকের সভায় সবার মতামতের ভিত্তিতে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের রেজল্যুশন সব স্কুল-কলেজে পাঠানো হবে এবং বাস্তবায়নের জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ