1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার

পিআর পদ্ধতি চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে: নজরুল ইসলাম খান

  • প্রকাশকাল: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

পিআর পদ্ধতি চালুর আগে জনগণের রায় নেয়ার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এমন মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, পিআর পদ্ধতিতে ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না। জনগণের কাছে জিজ্ঞেস না করেই তাদের ওপর এটা চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে জনগণের মতামত নেয়ার কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সব দল পিআর পদ্ধতি যদি মেনেও নেয়, তারপরও, সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। নির্বাচিত সংসদ এটি বাস্তবায়ন করতে পারবে।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হ‍ত‍্যা করা হয়েছিল দেশি বিদেশি ষড়যন্ত্রে। যে পতাকা রেখে গিয়েছিলেন তা ধারণ করে বেগম খালেদা জিয়া সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন বিএনপিকে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সংকট কাটেনি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। সামনে বিপদসংকুল পথ পাড়ি দিতে হবে, বিএনপি গণতন্ত্র উদ্ধারে প্রস্তুত। এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়নি। নির্বাচন নিয়ে নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ