1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। পাঁচবিবিতে মাদক সহ নারী আটক পাঁচবিবিতে এসএসসি পরীক্ষাদের বিদায় ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক! পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা ভেস্তে যেতে বসেছে! ধান ও আমচাষীগণের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টির আহবান!! বাঘায় ৩৯ জন শিক্ষার্থীর ফরম ফিলাপ অনিশ্চিত বিএনপির নাম ব্যবহার করে পটিয়া কাঁচাবাজার দখলের চেষ্টা মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড সাতকানিয়ায় জোরপূর্বক কৃষিজমি কর্তন, থানায় অভিযোগ ‎সাংবাদিককে হুমকি ও লাঞ্ছনার অভিযোগে সাধারণ ডায়েরি মুগদা-মান্ডায় ‘কানা সুজন’ ও তার ‘ভাইয়া গ্রুপ’-এর ত্রাস: জিম্মি এলাকাবাসী

বিমানে যৌন নিপীড়নের শিকার, এখনো ক্ষতিপূরণের লড়াইয়ে ব্রিটিশ নারী

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

লন্ডনগামী কাতার এয়ারওয়েজের এক ফ্লাইটে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন ২৪ বছর বয়সি এক ব্রিটিশ তরুণী (নাম পরিবর্তিত হয়ে কেলি)। গত বছরের সেপ্টেম্বরে দোহা থেকে লন্ডন গ্যাটউইক ফ্লাইটে এ ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট অবতরণের আগ মুহূর্তে পাশের আসনে বসা ৬৬ বছর বয়সি এক যাত্রী তকে যৌন হেনস্তা করেন। কেবিন ক্রুকে জানানোর পর অভিযুক্তকে বিমানবন্দরে নামার সঙ্গেই গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়ে সাড়ে ছয় বছরের কারাদণ্ড পান।

কেলি বলেন, ঘটনার পর থেকে তার স্বাভাবিক জীবন থমকে গেছে। বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়া বা জনসমাগমে থাকা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।

তবে নতুন সমস্যায় পড়েছেন ক্ষতিপূরণ আদায়ের লড়াইয়ে। ব্রিটেনের ফৌজদারি আঘাতের ক্ষতিপূরণ প্রকল্প (সিআইসিএস) থেকে তিনি আবেদন করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষ জানায়—এটি ব্রিটিশ নিবন্ধিত বিমান নয়, তাই তিনি ক্ষতিপূরণের যোগ্য নন।

কেলির আইনজীবীরা যুক্তি দিচ্ছেন, যেহেতু যুক্তরাজ্যের আদালতে মামলা চালানো হয়েছে, তাই ভুক্তভোগীকে ক্ষতিপূরণের আওতায় আনা উচিত। তারা সরকারের প্রতি আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন।

কেলি বলছেন, ‘আমি পেশাদার থেরাপি চাই। আমি চাই আমার কষ্টটা শোনা হোক। অপরাধী শাস্তি পেলেও ভুক্তভোগীর ক্ষতিপূরণ না পাওয়া অন্যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ