1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. wp-manager@gmail.com : wp-manager wp-manager : wp-manager wp-manager
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ পাঁচবিবিতে ক্যাসিনো জুয়ায় সব হারিয়ে যুবকের আত্মহত্যা নোয়াখালীর স্কুলে দপ্তরী কেলেঙ্কারি! পর নারীসহ হাতেনাতে আটক-গ্রামবাসীর বিক্ষোভ, অপসারণের দাবিতে আবেদন উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান: রংপুরে আখতার হোসেন পবিত্র রমজান উপলক্ষে গফরগাঁও বাজার পরিদর্শনে আখতারুজ্জামান বাচ্চু,এমপি নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা ডুমুরিয়ায় হলুদ রঙের নতুন স্বপ্ন দেখছেন কৃষকেরা আল্লাহ প্রাণাধিক প্রিয়নবীর দুশমন মানবতার দুশমন ওয়াবীসালাফিবাদ মওদুদিবাদ তালেবান চক্র সত্য ও মানবতার শত্রু ।- আল্লামা ইমাম হায়াত কেরানীগঞ্জে বিএনপি নেতা শাহীনের মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার বিআইডব্লিউটিয়ের ঠিকাদার নিজামুদ্দিন ৬০ বোতল বিদেশি মদ সহ একজন মাদক কারবারি কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ১৯শে আগস্ট রোজ মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় স্বনামধন্য নওগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবাবগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ,জেড,এম, শামিউল হক।বিতর্ক কর্মশালার প্রধান অতিথি ও প্রধান বিচারক হিসেবে ছিলেন RUDF এর সাবেক সভাপতি, জনাব এড, আনন্দ শংকর রায় চৌধুরী। অন্যান্য বিচারক হিসেবে ছিলেন, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম সুমন ও নবাবগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাফাড়েত জামিল। এই বিতর্ক কর্মশালায় শিরোনাম ছিল ” আইন নয়, সামাজিক সচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে “।
আরও নিউজ
দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপজিটে এক নবজাতকের লাশ উদ্ধার
এই শিরোনামের পক্ষে ছিলেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং এই শিরোনামের বিপক্ষে ছিলেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। বিতর্ক কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ স্বনামধন্য দুইটি বিদ্যালয় অংশগ্রহণ করে থাকে। হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের মেন্টর হিসাবে দায়িত্ব পালন করে, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন। নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেন্টর হিসাবে দায়িত্ব পালন করে, অত্র বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হানিফ মোঃ আব্দুল কাদের। এই ধরনের মহৎ অনুষ্ঠান প্রতি বছর নিয়মিত হলে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন সহ মানসিক বিকাশ ঘটাবে। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল হান্নান। এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ