1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার

এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার বহিষ্কার

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ্বারা বহিষ্কার করা হলো।

এতে আরো বলা হয়, এই বহিষ্কার আদেশ আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

উল্লেখ্য, সোমবার রাতে মাহিন সরকার একটি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত টকশো তে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি টকশো উপস্থাপকের মাধ্যমে বহিষ্কারের কথা জানতে পারেন।

এক প্রশ্নের জবাবে মাহিন সরকার বলেন, জাতীয় নাগরিক পার্টি আমার রাজনৈতিক দল, ভবিষ্যতও থাকার ইচ্ছে আছে। আমি তাদের সাথে আলোচনা করেছি। যেহেতু আমার এখনও ছাত্রত্ব আছে এবং আমি মাস্টার্সের বাংলা বিভাগের শিক্ষার্থী, এই জায়গা থেকে আসলে দলের নীতি কী? আমি দলের কাছে কোনো সদুত্ত্বর পাইনি। তাদের জবাবে এটা ছাত্র রাজনীতি হয়ে যায়। কিন্তু কোন গ্রাউন্ডে বা কোন নীতির আলোকে আমি সেখানে যেতে পারব না, সেটা কিন্তু আমি জানতে পারিনি।

সে জায়গা থেকে আমার মনে হয়েছে, তারা যদি আরেকটু ব্যখ্যা করত তাহলে আরও ভালো হতো। তারা আমার কাচে জবাব চেয়েছে, আমি সরাসরি তাদের জবাব দিয়েছি। বহিষ্কারের কারণটি আসলে আমি জানিনা, আপনার (টকশো উপস্থাপক) কাছেই শুনলাম যে, আমাকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ