1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার

যথাসময়ে নির্বাচন না হলে গণতন্ত্র বিপন্ন হতে পারে: দুলু

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন যদি যথাযথ সময়ের মধ্যে না হয়, তাহলে দেশের গণতন্ত্র বিপন্ন হতে পারে। তাই গণতন্ত্রের স্বার্থে নির্ধারিত সময়েই নির্বাচন দিতে হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুলু আরও বলেন, ‌‘আমাদের নেতা তারেক রহমান একটি পরিচ্ছন্ন রাজনীতি চান। আগামী দিনের মানুষের বিশ্বাস-ভালোবাসা-আস্থা- প্রত্যাশা অর্জন করতে হবে। সেভাবে আমাদের দলের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘গত ১৫ বছর দেশের মানুষ ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাছে জিম্ম হয়েছিল। আমরা তাদের অত্যাচারে পালিয়ে বেড়িয়েছি। জুলুম-অত্যাচার সহ্য করতে হয়েছে। আমরা চাই না নাটোরের সাধারণ মানুষ, ব্যবসায়ী বিএনপির কোনো নেতাকর্মীর কাছে জিম্মি বা অসম্মানিত না হন। যারা বিএনপির নাম দিয়ে সন্ত্রাস, অন্যায় ও চাঁদাবাজি করবেন, তাদের স্থান স্বেচ্ছাসেবক দল ও বিএনপিতে হবে না।’

নেতাকর্মীদের উদ্দেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আপনারা এমন কোনো বক্তব্য রাখবেন না যাতে করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন পুনর্বাসিত হতে পারে। কারণ আপনাদের বক্তব্যের সুযোগ নিয়ে ফ্যাসিস্টরা যোগাযোগ শুরু করেছে। তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘গণতন্ত্রে সমালোচনা থাকবেই। প্রয়োজনে আপনারা আমারও সমালোচনা করুন। কিন্তু বিভেদের সুযোগ নিয়ে ফ্যাসিস্ট শক্তি পুনর্বাসন হতে পারে, এমন কোনো সুযোগ দেওয়া ঠিক হবে না।’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্যসচিব জহিরুল ইসলাম জহির প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ