1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার

বীরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে গাছ কর্তন ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগড় ইউনিয়নের ভাবকী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কর্তন, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৯ আগষ্ট) ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, এ ঘটনায় ভুক্তভোগী মোঃ গোলাম আযম (২৫) বাদী হয়ে বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ক্রয়কৃত সম্পত্তিতে ইউক্যালিপটাস ও মেহগনি গাছ রোপন করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন মোঃ গোলাম আযম। ১৭ আগস্ট বিকালে আনুমানিক সাড়ে চারটার দিকে একই এলাকার মোঃ আব্দুল বাসেদসহ ৯ জন বিবাদী হাতুড়ি, দা, কুড়াল, লোহার রড, বাঁশের লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করেন। এ সময় তারা জবরদখলের উদ্দেশ্যে মেহগনি গাছ কেটে ক্ষতি সাধন করেন।
বাদী বাধা দিতে গেলে বিবাদীরা তাকে মারধরের জন্য তেড়ে আসে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রতিবেশী আরও গাছ কাটার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা পুনরায় বাধা দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনি সহায়তা পেতে দেরিতে হলেও থানায় অভিযোগ দায়ের করেছেন মোঃ গোলাম আযম। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বীরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে বীরগঞ্জ থানার এস আই সুমন দেবনাথ জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ