1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশকাল: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

মোঃ আব্দুল কাদের, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী এ কর্মসূচির সূচনা হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালি শেষে ত্রিশাল উপজেলা পরিষদ পুকুর সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

পরবর্তীতে রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী। উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবু বকর ছিদ্দীকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, ত্রিশাল উন্নয়ন ফোরামের সেক্রেটারি ও ত্রিশাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক খবিরুজ্জামান এবং উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সভাপতি সারোয়ার জাহান জুয়েল।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রেসক্লাবসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় মৎস্য চাষি ও খামারিগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, নিরাপদ ও টেকসই মৎস্য চাষ নিশ্চিত করতে হলে আধুনিক প্রযুক্তি ব্যবহার, খামারিদের প্রশিক্ষণ এবং প্রতিবন্ধকতা দূরীকরণ জরুরি। পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ