1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাল থেকে ৬ গ্রেনেড উদ্ধার

  • প্রকাশকাল: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বগুড়া সদরের ছোট কুমিড়া গ্রামে মার্কাজ মসজিদের পেছনে একটি খালে পরিত্যক্ত অবস্থায় ছয়টি গ্রেনেড পাওয়া গেছে। রোববার বিকালে সদর থানা পুলিশ ও সেনা সদস্যরা গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

এলাকাবাসীর ধারণা- এসব গ্রেনেড স্বাধীনতা যুদ্ধের সময়ের।

সদর থানার ওসি হাসান বাসির জানান, গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এলে গ্রেনেডগুলো কত দিন আগের সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ছোট কুমিড়া ঝোপগাড়ি মার্কাজ মসজিদের পেছনে একটি ছোট খালে গ্রেনেড পড়েছিল। গ্রামবাসী পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডগুলো দেখতে পেয়ে সদর থানায় খবর দেন। বিকাল সাড়ে ৪টার দিকে সদর থানা পুলিশ সেখানে গিয়ে প্রথমে খাল থেকে চারটি গ্রেনেড উদ্ধার করে। পরে সেনা সদস্যরা এলে আরও দুটি গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধার করা গ্রেনেড ছয়টি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। খাল থেকে গ্রেনেড উদ্ধার হওয়ায় গ্রামবাসীদের মাঝে আতঙ্ক দেখা দেয়।

সদর থানা ওসি হাসান বাসির জানান, উদ্ধার করা গ্রেনেড ছয়টি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে গ্রেনেডগুলো স্বাধীনতার যুদ্ধের সময়কার মনে হচ্ছে না। এরপরও সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এলে তারা এ ব্যাপারে নিশ্চিত করে বলতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ