1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
নিখোঁজের ১০ দিন পর চৌমুহনীতে উদ্ধার মাদ্রাসা ছাত্র মেহেরাব ভোলাহাট প্রেসক্লাবের “পরিবার বনভোজন” আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!! অনেক উপকারী ফল তেতুল লাকসামে নববর্ষে বর্ণাঢ্য র‍্যালি, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজন রাউজান থানায় এলজি এক রাউন্ড গুলি ,চোরা সহ গ্রেফতার কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন বিমানবন্দরে আটক, রয়েছে একাধিক মামলা এদের মত পিতাদের কঠোর বিচার হওয়া উচিত জামালপুরে ১৫ লাখ টাকার মাদকসহ এক নারীকে আটক করেছে পুলিশ। ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব…আল্লামা ইমাম হায়াত

বাবর-রিজওয়ানকে ছাড়াই পাকিস্তানের এশিয়া কাপ দল ঘোষণা

  • প্রকাশকাল: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে প্রথম দল হিসেবে স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান। আজ শনিবার টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের জন্য ১৭ সদস্যের দল প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসরটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে।

দলের নেতৃত্বে আছেন সালমান আগা। তবে সবচেয়ে বড় চমক—দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। অন্যদিকে চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরা শাহিন শাহ আফ্রিদি দলে নিজের জায়গা ধরে রেখেছেন।

এই ঘোষিত স্কোয়াড নিয়েই এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে পাকিস্তান। সিরিজে অন্য দুই দল হলো স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তান।

সিরিজটি অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর, শারজাতে। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ, যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

এই বছরের এশিয়া কাপে মোট ৮টি দল অংশ নিচ্ছে। যেখানে ‘এ’ গ্রুপে থাকা পাকিস্তান প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে।

পাকিস্তান স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ