1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার

উত্তর পতেঙ্গা ৪০ নং ওয়ার্ডস্থ হোসেন আহমদ পাড়ায় স্বেচ্ছাসেবক দলের সদস্য আলম মুন্নার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশকাল: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
নগরীর উত্তর পতেঙ্গা ৪০ নং ওয়ার্ডস্থ
হোসেন আহমদ পাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য , বিশিষ্ট সংগঠক ও জাতীয়তাবাদী দলের পরীক্ষিত, ত্যাগী নেতা মোঃ আলম মুন্নার স্মরণে বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করা হয়।
একই সাথে সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইহসালে সওয়াব উপলক্ষে দোয়া মাহফিল ১৬ আগস্ট, শনিবার স্টিল মিলস বাজার এলাকায় অস্থায়ী দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য, বিশিষ্ট সমাজসেবক , রাজনীতিবিদ, ক্রীড়া ও শিক্ষাসংগঠক হাজী মুজিবুল হক কোম্পানি।
সাবেক ছাত্রদল নেতা, উত্তর পতেঙ্গা বিএনপির নেতা মোঃ শওকত হাসানের সভাপতিত্বে ও ৪০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সায়েম এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল, আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি, সাবেক কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ হারুন কোম্পানি, বিশেষ অতিথি ছিলেন ৪০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও প্রাক্তন ফুটবলার মোঃ লোকমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোঃ আলী নূর, মোঃ আব্দুল মালেক ফারুকী, বিএনপি নেতা মোঃ শফি, সাবেক ছাত্রনেতা মোঃ শাহ আলী , মোঃ নাছির উদ্দিন , মোঃ ইসমাইল এবং মরহুম আলম মুন্নার দুই সন্তান সহ হোসেন আহমদ পাড়া বিএনপি,যুবদল-ছাত্রদল স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল, কৃষক দল ও গার্মেন্টস শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সঠিক ইতিহাস তুলে ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান কে ভবিষ্যত প্রজন্মের কাছে জানাতে হবে।
এছাড়া আগামীতে বেগম খালেদা জিয়া কে রাষ্ট্রপতির আসনে অলংকৃত করার আগ পর্যন্ত আল্লাহ যেন তাকে সুস্থ্যতা দান করেন মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়েছে।
পরিশেষে তবারুক বিতরণ করে অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ