1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার

পানছড়িতে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

  • প্রকাশকাল: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম কচুছড়ি মুখে ৩ বিজিবির উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) দিনব্যাপী সীমান্তসংলগ্ন কচুছড়িমুখ, তক্ষীরায় পাড়া ও সম্ভুরায় পাড়ার শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ এবং শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এসময় ৩ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি রোগীদের চিকিৎসা প্রদান করেন এবং লোগাং বিজিবি জোন বিনামূল্যে ওষুধ বিতরণ করে।

এ সময় লোগাং জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম বলেন,
“দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।”

মেডিক্যাল ক্যাম্প চলাকালে কচুছড়িমুখ ক্যাম্প কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম, স্থানীয় কার্বারী, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ