1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার

আ.লীগ ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে ফায়দা হাসিল করেছে: টুকু

  • প্রকাশকাল: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পতিত আওয়ামী লীগ ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। আওয়ামী লীগের সবার চরিত্রই এক রকম। তারা অন্যের সহায় সম্বল গ্রাস করেছে। গুম, খুন, হত্যা নির্যাতন নিপীড়নসহ রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছে। সিরাজগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরের ৯৫ ভাগ আওয়ামী লীগের দুর্বৃত্তরা দখল করে নিয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জের মুজিব সড়কে মাওলানা ভাসানী কলেজের সামনে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রাপূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, আগের দিনে পাড়া-মহল্লার প্রতিবেশীরা একসঙ্গে বসবাস করতো এবং একসঙ্গে সব ধর্মীয় উৎসবে মেতে উঠতো। হিন্দু, মুসলিম, খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ-বিভাজন ছিল না। রাজনীতির কারণেই সমাজে বিভাজনের সৃষ্টি হয়। সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখলে ধর্মীয় বিভেদ বিভাজন হবে না এবং সব ধর্মের মানুষ একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে পারবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরপর সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমি কথা বলেছি। আপনারা নির্ভয়ে বসবাস করুন, ব্যবসা বাণিজ্য করুন, আপনাদের কেউ আঘাত করলে সেই আঘাত আমার আত্মায় লাগে।

সিরাজগঞ্জকে রেইনবো শহরে পরিণত করার স্বপ্ন দেখেন উল্লেখ করে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জকে সাত রঙের মানুষের সহাবস্থানের শহরে পরিণত করতে চাই।

জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কল্যাণ সাহার সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-সভাপতি বাবু অমর কৃষ্ণ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এ সময় পূজা উদযাপন পরিষদসহ সনাতনী সম্প্রদায়ের সব সংগঠনের ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। শোভাযাত্রার উদ্বোধন করেন সত্য নারায়ণ সারদা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ