1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার

নিজের ছোঁড়া বোমা বিস্ফোরিত হয়ে ডাকাত নিহত, গণপিটুনিতে আহত ২

  • প্রকাশকাল: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাতি করতে গিয়ে নিজের ছোঁড়া বোমা বিস্ফোরিত হয়ে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে আহত হয়েছে আরও ২ ডাকাত।

শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত কলাগাছিয়া বাজার এলাকায় ঐ ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের কারো নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে ডাকাতরা নৌপথে এসে কলাগাছিয়া বাজার সংলগ্ন বাড়ি গুলোতে ডাকাতির চেষ্টা চালায়। ঐ সময় ঘটনা টের পেয়ে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। তখন ডাকাতরা আবারো নদীপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঐ সময় এক ডাকাত ট্রলার থেকে হাত বোমা ছোঁড়ার চেষ্টা করলে বোমাটি তার হাতেই বিস্ফোরিত হলে ঐ ডাকাতের হাত উড়ে যায়। আহত অবস্থায় সে ট্রলার থেকে নদীতে পড়ে যায়। অপর দুই ডাকাতকে এলাকাবাসী গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. রকিবুল হোসেন বলেন, নিহত ডাকাতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ