1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল অত্যান্ত দর্শক প্রিয় নায়ক ছিলেন সালমান শাহ খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%দুই বিদ্যালয়ে পাস করেনি একজনও, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ

শিক্ষকের সঙ্গে গোসলে নেমে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে শিক্ষকের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় উপজেলার নওপাড়া এলাকায় দুই শিশু নিখোঁজ হয়। বিকাল সাড়ে ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার কয়রা হয় বলে জানান লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এ কে এম লতিফুল বারি।

নিহত দুই মাদ্রাসা শিক্ষার্থী হলেন- দূরদুড়িয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. ফরিদ (১১) এবং ময়মনসিংহের ত্রিশালের দরিল্লা এলাকার মো. রবিনের ছেলে গোলাম রাব্বানি (১২)। তারা নওপাড়া বাজারের জামিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করত।
ফায়ার সার্ভিস জানায়, দুপুরে মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে ১০ থেকে ১৫ শিক্ষার্থী পদ্মা নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে দুজন নিখোঁজ হয়। জরুরি নম্বর থেকে খবর পেয়ে তাদের একটি দল উদ্ধার তৎপরতা চালায়। নদীতে প্রচণ্ড স্রোত ও গভীরতা থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়। ১০ মিনিটের ব্যবধানে দুই লাশ উদ্ধার করা হয়।

লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন, কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ