1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। কুড়িগ্রামে এক স্বামী দাবি করে দুই নারীর চুল ধরে মারামারি কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ! শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে সাহিত্য-সঙ্গীত-নৃত্যে ১৫০তম জন্মদিবস উদযাপন ‎জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

স্বাধীনতা দিবস শুধু উদযাপন নয়, দায়িত্বও মনে করিয়ে দেয়: আফ্রিদি

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

আজ ১৪ আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস পালন করছে পাকিস্তান। এই দিনে দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ভিন্ন এক বার্তা দিয়েছেন দেশের মানুষকে। তিনি জানিয়েছেন, আজ শুধু উদযাপনের দিন নয়, বরং দায়িত্বেরও স্মারক। তিনি বলেন, ‘আজ শুধুই আনন্দের দিন নয়, আজ আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়।’

সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ দেশবাসীকে ১৪ আগস্টের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সত্যের লড়াইয়ে আল্লাহ যে বিজয় দিয়েছেন, তার জন্য যতই ধন্যবাদ দিই না কেন, তা যথেষ্ট নয়।’ তিনি আরও বলেন, পাকিস্তান সবসময় শান্তি ও ঐক্যের পক্ষে কথা বলেছে। তিনি যোগ করেন, ‘পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান সেনাবাহিনী জিন্দাবাদ।’

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তারা দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা বার্তা দেন। উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং অলরাউন্ডার সালমান আলি আঘা দেশবাসীকে শুভেচ্ছা জানান।

সালমান সবাইকে দায়িত্বশীলভাবে উদযাপন করতে এবং দেশকে পরিষ্কার রাখতে আহ্বান জানান। অধিনায়ক বাবর আজম শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘পাকিস্তান সৃষ্টির তাৎপর্য সবাইকে মনে রাখতে হবে।’

সাদা-বল হেড কোচ মাইক হেসনও শুভেচ্ছা পাঠান। পেসার শাহিন আফ্রিদি, অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ, পেসার হাসান আলি ও অলরাউন্ডার ফাহিম আশরাফ দেশবাসীকে অভিনন্দন জানান।

ফাহিম আশরাফ বলেন, ‘দেশের স্বাধীনতার জন্য পূর্বসূরিদের ত্যাগের কথা ভুলে গেলে চলবে না।’ তিনি জনগণকে আহ্বান জানান, এই কঠিন সংগ্রামে অর্জিত স্বাধীনতাকে মূল্যায়ন ও সুরক্ষিত রাখতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ