1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

দেশপ্রেমিক লোকজন কষ্ট করে পাথরগুলো সরিয়ে নিয়েছে – গোলাম মাওলা রনি

  • প্রকাশকাল: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক ও কলাম লেখক গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন যে, সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা থেকে “দেশপ্রেমিক লোকজন অনেক কষ্ট করে মনের আনন্দে নিজ দায়িত্বে পাথরগুলো সরিয়ে নিয়েছে।” আজ ১৩ আগস্ট বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

গোলাম মাওলা রনি তার পোস্টে লিখেছেন, “ভোলাগঞ্জের সাদা পাথরে এলাকাটি হিজিবিজি হয়ে ছিলো। দেশপ্রেমিক লোকজন অনেক কষ্ট করে মনের আনন্দে নিজ দায়িত্বে পাথর গুলো সরিয়ে নিয়ে গেছে। এখন পুরো এলাকা বালিতে চিক চিক করছে।”

তিনি আরও দাবি করেন, নদীর প্রবাহ পথে যেসব পাথর ছিল, সেগুলোও “দেশপ্রেমিকরা” সরিয়ে নিয়েছে, যার ফলে নদীর নাব্যতা বেড়ে গেছে। এর সুবিধা হিসেবে “ভারত থেকে বিনা বাঁধায় এখন থেকে বেশি বেশি মাছ, পানি এবং পাথর আসা শুরু করেছে।”

পোস্টে গোলাম মাওলা রনি ব্যঙ্গ করে বলেন, “ভোলাগঞ্জের সাদা পাথর অধ্যুষিত এলাকায় যেভাবে রিসেট বাটন চাপ দেওয়া হয়েছে ওভাবে যদি সারাদেশের নদ নদী পাহাড় সমুদ্রে দেশপ্রেমিক জনতা তাদের কার্যক্রম চালাতে পারে তবে অচিরেই পুরো দেশ আরবের মরু অঞ্চলে পরিণত হবে।”

তিনি আরও বলেন, “মরুভূমির নিচে তেল থাকবে। সেখানে হাজার হাজার উট দুম্বা ভেড়া চড়ে বেড়াবে। আর স্থানীয় লোকজন আরব দেশের কফিল হয়ে যাবে এবং ভারতীয়দেরকে ভাড়া করে এনে সাণ্ডার খামার তৈরি করবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ