1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

নতুন টাকার নোট আসল না নকল, কীভাবে চিনবেন

  • প্রকাশকাল: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

আগামীকাল মঙ্গলবার (১২ আগস্ট) থেকে বাজারে আসছে নতুন নকশার ১০০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নোটটিতে এমন ১০টি বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা হয়েছে, যা জানা থাকলে সহজেই বোঝা যাবে এটি আসল নাকি নকল।

কেমন সেই নতুন নোট? বিজ্ঞপ্তি বলছে, নোটের সামনের অংশের ডানদিকের কোনায় মুদ্রিত ‘১০০’ লেখাটি রঙ পরিবর্তনশীল—নাড়াচাড়া করলে এটি সোনালি থেকে সবুজে বদলে যাবে। বামপাশে আছে লাল ও উজ্জ্বল রূপালি রঙয়ের নিরাপত্তা সুতা, যা নাড়াচাড়া করলে লাল থেকে সবুজে রঙ পাল্টাবে।

নোটটিতে রয়েছে তিনটি ছোট বৃত্ত, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হবে। গভর্নরের স্বাক্ষরের ডানপাশে আছে অদৃশ্য ‘১০০’ লেখা—শুধু আলোর বিপরীতে ধরলেই চোখে পড়বে।

বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নোটটি ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশা ও সিরিজের অংশ।

এই সিরিজে আসছে আরও পাঁচ ধরনের নোট—৫০০, ২০০, ১০, ৫ ও ২ টাকা। এর আগে বাজারে এসেছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট।

দৃশ্যপটেও এসেছে বদল। নতুন ১০০ টাকার নোটের সামনের অংশে বামপাশে রয়েছে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের ছবি, মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলা, আর পেছনে সুন্দরবনের মনোমুগ্ধকর দৃশ্য। জলছাপে যুক্ত হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ—যা নোটে বাড়তি সৌন্দর্যের সঙ্গে দিয়েছে নিরাপত্তার নিশ্চয়তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ