1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান নবীগরে আ. লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বারহাট্টায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশকাল: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ

সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে নেত্রকোনার বারহাট্টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১২ টায় বারহাট্টা প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে বারহাট্টা প্রেসক্লাব।

মানববন্ধনে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, তুহিন হত্যার বিচার যেন সাগর-রুনির হত্যার বিচারের মতো প্রহসনে পরিণত না হয়। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এসময় বক্তারা সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ আইন প্রণয়ন ও জারীর দাবি জানান, যাতে সংবাদকর্মীরা নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।

মানববন্ধনে বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বারহাট্টা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, বারহাট্টা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আনিছুল আলম তালুকদার শামীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন, নারী প্রগতি সংঘের বারহাট্টা কেন্দ্রের কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু, প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ সহ প্রমুখ।এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ