1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
হাইরে বিধাতার কঠিন পরিহাস ছেলের বিয়ে দেখে যেতে পারেননি পিতা কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২’ভাইয়ের মৃত্যু নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

জুলাই শহীদ স্মরণে মোহনগঞ্জে ছাত্র জমিয়তের দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
২০২৪ এর গণঅভ্যুত্থানের জুলাই শহীদ স্মরণে আলোচনা ও রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের মাগফিরাত, আহতদের পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র জমিয়ত বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ ২২ জুলাই ২০২৫ ইং, মঙ্গলবার, বাদ আসর মাওলানা আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মাওঃ মাহমুদুল হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওঃ রুহুল আমীন নগরী। হাফেজ নাজমুল হক শান্তর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহসাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী মাসুম বিল্লাহ, ছাত্র নেতা হাফেজ মাকসুদুল হাসান মাসুম,হাফেজ রবিউল আউয়াল, হাফেজঃ ফাহাদ আহমদ হাফেজ ইমরান হুসাইন, হাফেজ রুহুল আমিন তুষার, শাহিদুল ইসলাম শান্ত প্রমুখ।

প্রধানঅতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুল হাসান বলেন, জুলাইবিপ্লবে কওমি মাদরাসার ছাত্রদের স্মৃতি চারণ করে বলেন, এই আন্দোলনে সাধারণ ছাত্র জনতার সাথে আমাদের ছাত্র জমিয়তের নেতা কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বরক্ষায় যেকোন ত্যাগ স্বীকারে ছাত্র জমিয়তের কর্মীদের প্রস্তুত থাকতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে রুহুল আমীন নগরী বলেন, জণগনের প্রত্যাশা পূরণে সরকারকে
অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। সরকার এমন কিছু কাজ করছে যা জুলাইবিপ্লবের চেতনাপরিপন্থী। সংখ্যা গরিষ্ঠ নাগরিকদের মতামতের বিপরিতে গিয়ে জাতিসংঘের তথাকথিত মানবাধিকার অফিস স্থাপনের ক্ষমতা এই সরকারের নেই। অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় বিদেশিদের ঘাটি স্থাপনের নীলনকশা বাস্তবায়ন করতে দেয়া হবেনা। দ্রুতপ্রয়োজনীয় সংস্কার শেষ করে
সরকারকে ভিন্নপথ পরিহার করে নির্বাচনের দিকে মনোনিবেশ করার আহবান জানান।
নেতৃবৃন্দ, উত্তরায় বিমান দূর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে দ্রুত সঠিক তদন্তের দাবি জানান। পরিশেষে জুলাইবিপ্লবের শহীদ ও বিমান দূর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় এবং আহতদের আশু সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ