1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

১০ কোটি টাকার বৈধ বালু মহাল ঘিরে প্রকাশ্য চাঁদাবাজি, স্পিডবোর্ডে অস্ত্রের মহড়া — সাড়া ঘাটে উত্তেজনা

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

মোঃ নুরুন্নবী, পাবনা জেলা প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে প্রায় ১০ কোটি ৬০ লাখ টাকায় সরকারিভাবে ইজারা নেওয়া বালু মহালকে কেন্দ্র করে ঈশ্বরদীর সাড়া ঘাট এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একদিকে বৈধ ব্যবসায়িক কার্যক্রম, অন্যদিকে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের অনুসারীদের প্রকাশ্য চাঁদাবাজি ও সশস্ত্র মহড়ার কারণে নদীপথ এখন আতঙ্কের নাম।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান চলতি অর্থবছরে লালপুর বালু মহালের এক বছরের ইজারা নেয় নাটোর জেলা প্রশাসনের কাছ থেকে। নিয়মতান্ত্রিকভাবে কাজ শুরু করতে গিয়ে তারা বাধার মুখে পড়ে যখন তাদের বালুবাহী নৌকা নদীপথে সাড়া ঘাট অতিক্রম করতে যায়।

স্থানীয়রা জানায়, বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, যুবদল নেতা সুলতান আহমেদ টনি বিশ্বাস ও ভেড়ামারা উপজেলার সাবেক চেয়ারম্যান সাজাহান আলির অনুসারীরা প্রকাশ্যে স্পিডবোর্ডে করে নদীতে মহড়া দিয়ে নৌকাগুলো থামিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, স্পিডবোর্ডে করে সশস্ত্র অবস্থায় আসে কয়েকজন। হাতে থাকা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা চাঁদা দাবি করে। মাঝিরা টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।”

নৌকার এক মাঝি বলেন, আমরা তো শুধু কাজ করি। সরকারি অনুমতি নিয়ে বালু আনি। এখন স্পিডবোর্ডে লোকজন এসে ভয় দেখায়, বলে টাকা না দিলে নৌকা যাবে না। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে বিষয়টি নজরে এসেছে এবং তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে টহল জোরদার করেছে।

মোল্লা ট্রেডার্সের কর্ণধার শহিদুল ইসলাম মোল্লা বলেন, আমরা সরকারকে প্রায় ১১ কোটি টাকা দিয়ে বৈধভাবে ইজারা নিয়েছি। অথচ কিছু চিহ্নিত সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে চাঁদা তুলছে। আমরা আইনের প্রতি আস্থা রাখি, তবে প্রশাসনের কাছ থেকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা চাই।

সাড়া ঘাট এলাকায় এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মাঝি ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়ম মেনে ব্যবসা করতে গিয়ে যদি অস্ত্রের মুখোমুখি হতে হয়, তাহলে দেশে ব্যবসার পরিবেশ কোথায়?

এ অবস্থায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এবং চাঁদাবাজ চক্রকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ