1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

ময়মনসিংহ র‍্যাব-১৪, সিপিএসসি এর অভিযান কঙ্কাল চুরি মামলার আসামী গ্রেফতার ০১

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

মকবুল হোসেন, স্টাফ রিপোটার

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মোঃ জসিম উদ্দিন এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে,গত ০৩ জুন ২০২৫ খ্রি. সকাল অনুমান ১০:০৫ ঘটিকায় প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ চাউল বাজারের পৌরসভার নির্মানাধীন বাজার সেটের খোলা ঘর থেকে মানবদেহের ০৫ (পাঁচ) টি মাথার খুলি ও মানবদেহের ছোট-বড় ১০৫টি হাড় উদ্ধার করতঃ জব্দ করে । এ ঘটনায় জড়িত সন্দেহে ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মানবদেহের কঙ্কাল চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪, তারিখঃ ০৩/০৬/২০২৫ খ্রি., ধারাঃ ২৯৭/৩৭৯/৩৪ পেনাল কোড ১৮৬০।

এরই প্রেক্ষিতে,ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, একটি আভিযানিক দল ০৫ জুন ২০২৫ খ্রি. রাত অনুমান ০২:৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মানবদেহের কঙ্কাল চুরি মামলার এজাহারনামীয় ২নং আসামী মোঃ রাজ্জাক (৩৫), পিতা-হাসেম আলী, সাং-অষ্টধার কালিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী‘কে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ