1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

ভিকটিম উদ্ধারসহ ১টি মাইক্রোবাস আটক ও অপহরণকারী গ্রেফতার ৭

  • প্রকাশকাল: সোমবার, ২ জুন, ২০২৫

মকবুল হোসেন, স্টাফ রিপোটার

ময়মনসিংহ র‌্যাব-১৪, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ভিকটিম মোঃ কামরুল হাসান (৩২) কে ডিএমপি ঢাকার মগবাজার এলাকা থেকে অপহরণ করে ময়মনসিংহের গৌরীপুর থানা এলাকার দিকে নিয়ে যাচ্ছিল।

উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়ক র‌্যাব-১৪ ময়মনসিংহ এর নির্দেশনা মোতাবেক ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪,একটি আভিযানিক দল ৩১ মে শনিবার রাত অনুমান ২৩:০০ ঘটিকায় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ-ঢাকাগামী মহাসড়কের চুরখাই এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ কামরুল হাসান (৩২), পিতা- মৃত আনোয়ারুল ইসলাম, সাং-ধামাহার শোলাগাড়ী, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া‘কে উদ্ধারসহ অপহরণকারী চক্রের সদস্য ১। মোঃ রিফাত হাসান মিন্টু (২৯), পিতা-মৃত জালাল উদ্দিন সরদার, সাং-মাহমুদনগর, থানা-গৌরীপুর, জেলা-ময়মমনসিংহ,২। মোঃ মিরাজ খাঁ (৫২), পিতা-মৃত আব্দুল মজিদ খাঁ, সাং-শিকদারকান্দা, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর, ৩। মোঃ আশরাফুল ইসলাম (২৯), পিতা-মোঃ নবিজুল ইসলাম, সাং-পাঠানতুলা, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ, ৪। মোঃ আমিন কাজী (২২), পিতা-মোঃ সেলিম কাজী, সাং-৩৬নং ওয়ার্ড (মালিবাগ রেলগেইট), থানা-হাতিরঝিল, ডিএমপি, ঢাকা, ৫। মামুন অর রশিদ (২৪), পিতা-মোঃ হাতেম আলী, সাং-মাহমুদনগর, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ, ৬। মোঃ আল-আমিন (৩৫), পিতা-মোঃ চুন্নু মিয়া, সাং-পশ্চিম দাপুনিয়া, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ, ৭। মোঃ মোতালিব (৩৬), পিতা-মৃত নবী হোসেন, সাং-তাতখোড়া,থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ‘দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয় এবং মাইক্রোবাস হতে বিভিন্ন ভুয়া স্টিকার (বাংলাদেশ জাতীয় সংসদ,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ডিবি পুলিশ, NBR, BGMEA এবং PRESS) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ