1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

সেনাবাহিনীর অভিযানে বগুড়া সান্তাহারে হিরোইন উদ্ধারসহ ৩ জন আটক

  • প্রকাশকাল: রবিবার, ১ জুন, ২০২৫

মোস্তফা আল মাসুদ, বগুড়া।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ৫ গ্রাম হিরোইন উদ্ধার ও এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করা হয়েছে।

গত শনিবার (৩১ মে) রাত ৮ টার দিকে সান্তাহারের হাটখোলা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়িরা হলো, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার রুবি বেগম (৫০), আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার আমির হামজা (২৫) ও সান্তাহার নতুন বাজার এলাকার শাকিল (২২)। এছাড়া মূল আসামি হযরত আলী (৪৫) পলাতক রয়েছে।

রোববার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন বগুড়া সান্তাহার এলাকায় মাদক ব্যবসায়ীদের সক্রিয়তার বিষয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে, ১১১ পদাতিক ব্রিগেডের ৪০ বীর-এর লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে বগুড়া দুপচাঁচিয়া সেনা ক্যাম্প একটি অভিযান পরিচালনা করে। অভিযানে সরাসরি মাদক ব্যবসায় জড়িত ৩ জনকে (যার মধ্যে একজন নারী) আটক করা হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন বাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা অপরাধের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকসহ অপরাধীদের আদমদিঘী থানায় হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সেনাবাহিনী জানান, এই অভিযানে স্থানীয় জনগণ সেনাবাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এই ভূমিকা প্রশংসনীয় বলে স্থানীয়রা মন্তব্য করেছেন। জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট থাকবে এবং দেশের প্রতিটি অঞ্চলে মাদক, সন্ত্রাস ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ