1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক ভুয়া বিদেশ পাঠানোর নামে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার ১

  • প্রকাশকাল: শুক্রবার, ৩০ মে, ২০২৫

মকবুল হোসেন, স্টাফ রিপোটার

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক অভিযানে ভুয়া ভিসা এবং ভুয়া বিমান টিকেট প্রদান করে বিদেশ পাঠানোর নামে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক শফিকুল (৪২) কে গ্রেফতার করা হয়।

ভিকটিম মোঃ আঃ গণি (৩০), পিতা-মৃত আবুল কালাম, সাং-শুশুতি, থানা- ফুলবাড়িয়া, জেলা- ময়মনসিংহ ও ভিকটিম মোঃ নাজমুল হক (৩১), পিতা- মোঃ লোকমান আলী, সাং- পাহাড় অনন্তপুর,থানা- ফুলবাড়িয়া, জেলা- ময়মনসিংহ কর্তৃক অধিনায়ক, র‌্যাব-১৪, ময়মনসিংহ বরাবর তাদের প্রদত্ত অভিযোগ পর্যালোচনা করে দেখা যায় যে, বিবাদী শফিকুল (৪২), সাং- পাটিরা, থানা- ফুলবাড়িয়া, জেলা- ময়মনসিংহ, ভিকটিমদ্বয়কে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে দু জনের কাছ থেকে তাদের পাসপোর্টসহ মোট ১২,১০,০০০/- (বার লক্ষ দশ হাজার) টাকা গ্রহণ করে। পবর্তীতে ভিকটিমদ্বয় বিদেশ গমণের উদ্দেশ্যে ঢাকা গমণ করে। কিন্তু ঢাকা যাওয়ার পর তারা জানতে পারে যে বিবাদী কর্তৃক তাদেরকে প্রদত্ত বিমান টিকেট ও ভিসা সঠিক নয় এবং এই কারণে তারা বিদেশ গমণ করতে ব্যর্থ হয় । পরবর্তীতে তারা বিবাদীর নিকট টাকা ফেরত চাইলে বিবাদী হুমকি দিতে শুরু করে এবং টাকা ও পাসপোর্ট ফেরত প্রদান করেনি। এ ঘটনায় মোঃ আঃ গণি (৩০) ও মোঃ নাজমুল হক (৩১) প্রতিকার প্রাপ্তির জন্য অধিনায়ক, র‌্যাব-১৪, ময়মনসিংহ বরাবর অভিযোগ প্রদান করলে সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে।

এরই প্রেক্ষিতে অধিনায়ক, র‌্যাব-১৪, ময়মনসিংহের নির্দেশক্রমে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ৩০ মে ২০২৫ খ্রি. তারিখ সময় রাত অনুমান ০১:৪৫ ঘটিকায় গাজীপুর জেলার জয়দেবপুর থানার টেকনোপাড়া থেকে অভিযুক্ত শফিকুল (৪২), পিতা- মোঃ খালেক, সাং- পাটিরা, থানা- ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ