1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ টাঙ্গাইল জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর মাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল সাফল্য নির্বাচন অফিসে এমপি আব্দুল মান্নানের আকস্মিক পরিদর্শন, হয়রানি বন্ধের কঠোর নির্দেশ! টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গাঁজা উদ্ধার, স্ত্রী আটক স্বামী পলাতক

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ মাদক বিরোধী অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তীতে এমন তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। অভিযানে এক নারীকে আটক করা হলেও পালিয়ে যায় তার স্বামী।

আটক মাদক ব্যবসায়ী জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর এলাকার হাবিবুর রহমান হাবুর স্ত্রী চাঁদনী বেগম এবং পলাতক হাবিবুর রহমান হাবু একই এলাকার আব্দুল হামিদ গুধুর ছেলে।

এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে উপপরিচালক ইমরুল হাসান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর গ্রামে চাঁদনী ও হাবিবুর দম্পত্তির ভাড়াকৃত বাসায় বুধবার বিকাল সাড়ে ৫টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১১ কেজি গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটক করা হয় মাদক ব্যবসায়ী চাঁদনী বেগমকে। তবে অভিযানের সময় তার স্বামী হাবিবুর রহমান হাবু বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চাঁদনী দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আটককৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১৯(খ)/৪১ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানান উপপরিচালক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ