1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য বিজিবি’র অভিযান,প্রায় দুই হাজার ভারতীয় শাড়ি জব্দ! টাঙ্গাইল জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর মাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল সাফল্য নির্বাচন অফিসে এমপি আব্দুল মান্নানের আকস্মিক পরিদর্শন, হয়রানি বন্ধের কঠোর নির্দেশ! টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা!

কালিয়াকৈরে বসতবাড়িতে ডাকাতি টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট 

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে অস্বাভাবিক ভাবে বেড়েছে  চুরি ডাকাতি  ও ছিনতাইয়ের ঘটনা।  গত বুধবার মৌচাক ইউনিয়নের বরাব এলাকায় গভীর রাতে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল।  সারা উপজেলায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 
এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বরাব এলাকার আবুল কালাম আজাদের  বসত বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। গত মঙ্গলবার গভীর রাতে মুখোশ পরিহিত ৫/৬ জনের একদল ডাকাত তার বসতবাড়িতে হানা দেয়।  প্রথমে রাতে ওই বসতবাড়ির সামনের গেইট ভেঙ্গে ভিতরে ঢুকে ডাকাত দলের সদস্যরা। এসময় আবুল কালাম আজাদ ও তার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত সদস্যরা। পরে তারা আড়াই ভরি স্বর্ণ, ২৫ হাজার টাকা,  দুটি মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুট করে। ওই বাড়ীর লোকজনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এছাড়াও এলাকাবাসী আরো জানায়, উপজেলার বিভিন্ন স্থানে বেড়েছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা। ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় প্রানহানির মতো ঘটনাও ঘটছে।ভুক্তভোগী আবুল কালাম বলেন, মুখোশ পরিহিত ডাকাত সদস্যরা বাড়ির সামনের গেইট ভেঙ্গে ভিতর ঢুকে আমাদের  অস্ত্রের মুখে জিম্মি করে‌। পরে তারা টাকা ও  স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে চলে যায়।কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুস সেলিম জানান, ডাকাতির খবর পেয়ে রাতেই টহল পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্ত তার আগেই ডাকাত দল পালিয়ে যায়।  তবে ডাকাত সদস্যদের ধরার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ