1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
হাইরে বিধাতার কঠিন পরিহাস ছেলের বিয়ে দেখে যেতে পারেননি পিতা কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২’ভাইয়ের মৃত্যু নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপর অবৈধ হাট- বাজার উচ্ছেদের নামে চোর-পুলিশ খেলা

  • প্রকাশকাল: বুধবার, ২১ মে, ২০২৫

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর চলছে  হাইওয়ে পুলিশের 

অবৈধ হাট-বাজার ব্যবসা। লোকদেখানো  উচ্ছেদ হওয়ার কিছুক্ষণ পরই  হাইওয়ে পুলিশ ও

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবার অবৈধ হাটবাজার বসাচ্ছেন সিন্ডিকেট চক্র। উচ্ছেদের নামে এমন চোর-পুলিশ খেলায় 

আসন্ন ঈদে মহাসড়কে যানজটে ভোগান্তির আশঙ্কা করছেন পরিবহন শ্রমিক, যাত্রী ও স্থানীয়রা।

এলাকাবাসী, পরিবহন শ্রমিক-যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, দেশের অতি গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর মধ্যে একটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। এখান দিয়ে উত্তরবঙ্গের ১৭টি জেলার 

যানবাহন চলাচল করে। অথচ কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ, চন্দ্রা ত্রিমোড়, বোর্ডঘরসহ বিভিন্ন পয়েন্টে ওভার পাসের নিচে ও ফুটপাতসহ এ মহাসড়কের ওপর ভ্রাম্যমাণ দোকানপাট অবৈধ হাট-বাজার বসিয়ে চলছে রমরমা ব্যবসা। এর মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়কের ওপর হাট-বাজার। এলাকাবাসীর অভিযোগ, 

ফ্যাসিবাদী সরকার আমলে আওয়ামীলীগ ও বর্তমান সময়ে বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীরা সিন্ডিকেটের মাধ্যমে এ রমরমা ব্যবসা পরিচালিত করে। এসব হাট-বাজারের 

শত শত দোকান থেকে প্রতিদিন দোকান প্রতি ১৫০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। 

অভিযোগ রয়েছে, হাইওয়ে পুলিশসহ সড়ক সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করেই সিন্ডিকেট চক্র এ ব্যবসা চালিয়ে আসছেন। আর সেজন্য মহাসড়ক ঘিরে প্রকাশ্যে এভাবে অন্যায় অপরাধ সংঘটিত হলেও সংশ্লিষ্টরা যেন 

নীরব দর্শক। এবার ঈদযাত্রা স্বস্তিকর করতে বিভিন্ন সময় প্রশাসনের উদ্যোগে মাইকিং করে এসব অবৈধ হাটবাজার উচ্ছেদ অভিযান চালায় হাইওয়ে পুলিশ। কিন্তু অভিযান চালিয়ে 

উচ্ছেদ করার কিছুক্ষণ পরই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবার অবৈধ হাটবাজার বসাচ্ছেন সিন্ডিকেট চক্র। তবে উচ্ছেদে এমন চোর-পুলিশ খেলায় আসন্ন ঈদে মহাসড়কে 

যানজটে ভোগান্তির আশঙ্কা করছেন পরিবহন শ্রমিক, যাত্রী ও স্থানীয়রা। যদিও উন্নয়নের ধারাবাহিকতায় এখন এ মহাসড়কে 

চলাচল অনেকটাই স্বস্তিকর। কিন্তু বছরে দুটি ঈদ, 

দুর্গাপূজাসহ বড় ছুটির সময়ে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়ে থাকে। এখনও মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। শিল্প-কারখানাগুলো একসঙ্গে ছুটি হলে এ মহাসড়কে চাপ বৃদ্ধি পেয়ে যানজট আরও তীব্র হয়ে উঠে। এসব 

হাটবাজার উচ্ছেদ করা না হলে আসন্ন ঈদযাত্রা স্বস্তিকর করতে প্রশাসনের নেয়া সব প্রস্তুতি নিষ্ফল হওয়ার আশঙ্কা করছেন সড়ক সংশ্লিষ্টরা। অপরদিকে চাঁদা দিয়ে মহাসড়কে দাঁপিয়ে 

বেড়াচ্ছে অটোরিকশা, সিএনজি ও মাহিন্দ্রসহ বিভিন্ন অবৈধ যানবাহন। মহাসড়কের ওপর যততত্র রয়েছে এসব যানবাহনের অবৈধ স্টেশন। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও। এছাড়াও অবৈধ যানবাহনের স্টেশন, যত্রতত্র গাড়ি 

পার্কিং, যাত্রী উঠানামা করানো যানজট সৃষ্টির অন্যতম কারণ। ঈদযাত্রা শুরুর আগ মুহূর্তেও এসব অনিয়ম চলমান থাকায় এবার ঈদযাত্রায় যানজটের আশঙ্কা করা হচ্ছে।

এব্যাপারে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) রইছ উদ্দিন জানান, বিভিন্ন সময় মহাসড়কের ওপর থাকা অবৈধ হাটবাজার উচ্ছেদ করা হচ্ছে। শুনেছি, আবারও হাটবাজার বসেছে, সেগুলো উচ্ছেদ করা হবে। তবে ঈদযাত্রা 

নির্বিঘ্ন করতে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ