1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস ‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য বিজিবি’র অভিযান,প্রায় দুই হাজার ভারতীয় শাড়ি জব্দ! টাঙ্গাইল জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর মাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল সাফল্য নির্বাচন অফিসে এমপি আব্দুল মান্নানের আকস্মিক পরিদর্শন, হয়রানি বন্ধের কঠোর নির্দেশ! টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’

আমতলীতে খেয়াঘাটের ভাড়া কমানোর দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান!

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী-পুরাকাটা ফেরিঘাটের ইজারা বাতিল, খেয়াভাড়া জনপ্রতি ১০ টাকা নির্ধারণ, শিক্ষার্থীদের জন্য ভাড়া সম্পূর্ণ মওকুফ এবং মোটরসাইকেল, বাইসাইকেল ও রিকশা ফেরিতে বিনা খরচে পারাপারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বরগুনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২০মে) সকাল ১১টায় আমতলী উপজেলা পরিষদের সামনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সহাস্রাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ইসলামী শ্রমিক আন্দোলনের আমতলী উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদি, মাওলানা ইউছুফ মাতুব্বর, মাওলানা মো. কামরুজ্জামান ও মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আমরা তিন দফা দাবি জানিয়ে ডিসি বরাবরে স্মারকলিপি প্রদান করেছি। আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাওসহ আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ