1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত নরসিংদীতে পলাশে ইটবোঝাই লরির ধাক্কায় সেলিম মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু ​শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার -০২

টেকনাফের ৩ জন ইয়াবা পাচারকারীকে ১ টি ৯ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা ও ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক!

  • প্রকাশকাল: সোমবার, ১৯ মে, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আজ সোমবার ১৯ মে সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ মে ২০২৫ তারিখ সোমবার মধ্যরাত ২ টা ৩০ মিনিটে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন তুলাতলী ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটের গতি বাড়িয়ে গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় এবং উভয় পক্ষের গোলাগুলিতে আব্দুল শক্কুর (৪০) নামক একজন পাচারকারী গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটিতে তল্লাশি করে ১ টি ৯ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা এবং ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। এসময় ৪ জন মাদকপাচারকারী সাগরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে আহত ইয়াবা পাচারকারীকে চিকিৎসা প্রদানের নিমিত্তে কোস্ট গার্ড কর্তৃক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আটককৃত ইয়াবা পাচারকারীদের বিবরণঃ
আটককৃত ইয়াবা পাচারকারী মোঃ ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শক্কুর (৪০) সকলেই কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ইয়াবা পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।a

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ