1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ডুমুরিয়ায় নদী ভরাটের টিআরএম এর কোন বিকল্প নেই। ঘ্যাংরাইল নদীর পল্লীশ্রী কলেজ সংলগ্ন কদমতলা খেয়াঘাটে শেষ ভাটিতে নদীর করুন অবস্থা ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক তানোর থানার (ওসি)এস.এম মাসুদ পারভেজের বিশেষ অভিযানে ওয়ারেন্টভক্ত ৭ জন আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ঘামের গন্ধে দূরত্ব, মিছিলে আপন—এই কি রাজনীতির দর্পণ!? মনোহরদী থানা এলাকায় অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক বিক্রেতা গ্রেপ্তার মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসবে সম্প্রীতির বার্তা পাঁচবিবি ইমারত নির্মাণ শ্রমিকদের ইফতার আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারেরপ্রতিবাদে সংবাদ সম্মেলন কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা

এই বয়সেও সাজতে ভালো লাগে: রোজিনা

  • প্রকাশকাল: শনিবার, ১৭ মে, ২০২৫

অনলাইন ডেস্ক
চিত্রনায়িকা রোজিনা বলেন, “বয়সটা শুধুই একটি সংখ্যা। আমি কখনোই মনে করি না যে একটা নির্দিষ্ট বয়স পার হলেই লাঠি নিয়ে চলতে হবে বা জীবন থেমে যাবে।”

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী রোজিনা জানান, সাজগোজ তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, “আমি এমন এক পেশার মানুষ, যেখানে সাজসজ্জা, পোশাক এবং চরিত্র অনুযায়ী নিজেকে উপস্থাপন করাটাই মূল ছিল। প্রতিটি চরিত্রে আলাদা রকমের পোশাক পরেছি, আলাদা রকমের সাজে নিজেকে উপস্থাপন করেছি।”

রোজিনা মনে করেন, মেয়েদের জন্য সাজগোজ মানসিক প্রশান্তির একটি মাধ্যম। “আমি মনে করি, একজন মেয়ে একটু সাজলে, পরিপাটি হয়ে বাইরে বের হলে তার মনটা ভালো থাকে। আমি আজও যখন নিজেকে গুছিয়ে উপস্থাপন করি, তখন আত্মবিশ্বাস বাড়ে। এটা শুধু আমার জন্য না, আমার মতো আরও অনেক মেয়ের জন্যই গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “আমি যদি এই বয়সেও নিজেকে গুছিয়ে চলতে পারি, তবে বাইরের জগতের মেয়েরাও অবশ্যই পারবে। তারা আমার মতো অনুপ্রাণিত হতে পারে, হওয়াটাই উচিত। এখনকার মেয়েরা অনেক স্মার্ট, তারা আর কারো চেয়ে পিছিয়ে নেই। বরং অনেক দিক থেকে আমাদের চেয়েও এগিয়ে রয়েছে।”

চিত্রনায়িকা রোজিনার মতে, বয়স কখনোই আত্মপ্রকাশ বা জীবনযাপন থামিয়ে দেওয়ার কারণ হতে পারে না। একজন নারীর সৌন্দর্য ও আত্মবিশ্বাস সব বয়সেই তার শক্তি হয়ে উঠতে পারে – এমনটাই মনে করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ