1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাইরে বিধাতার কঠিন পরিহাস ছেলের বিয়ে দেখে যেতে পারেননি পিতা কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২’ভাইয়ের মৃত্যু নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

পাবনায় এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সদর উপজেলায় বাবুল শেখ ওরফে লগা বাবু ( ৪০) নামের এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ( ১৩ মে) ভোরে উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদী বিজয়রামপুরের একটি বাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত লগা কোলাদী বিজয়রামপুরের হোসেন শেখের ছেলে। তিনি সর্বহারা দলের নেতা ছিলেন। এছাড়া একাধিক হত্যা, ডাকাতি মামলার আসামি ছিলেন বলে জানা গেছে। তিনি পাবনার বৈষম্যবিরোধী ছাত্র হত্যার মামলার প্রধান আসামী আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খানের বিশেষ ক্যাডার ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয়রামপুর এলাকার সেউলি বাজার থেকে মধ্যরাতে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এরপর এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিজেদের দলীয় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি, ডাকাতি ও চুরির মালামালের টাকা ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। রাতে পুর্ব পরিকল্পনামতো তাকে হত্যা করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, চরমপন্থী দলের নেতা ছিল। তাকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ