1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জে চলন্ত বাসে তল্লাশি, বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, বাগদা বাজারে ফ্রেশ বাজার লিমিটেডের গরুর ফার্মের শুভ উদ্বোধন আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ উখিয়ার হলদিয়া পাতাবাড়িতে জমি দখলের চেষ্টার অভিযোগ, গাছ কাটার ঘটনায় উত্তেজনা খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের আসর শুরু নিয়ামতপুরে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জাতীয় পর্যায়ের বিতর্কে রানারআপ চাঁপাই নবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজঅল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটুর জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন! ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলার চরম অবনতি: চুরি-ছিনতাই নিত্যদিনের ঘটনা, জুয়েলারি দোকান থেকে ৪ লাখ টাকার মালামাল চুরি নরসিংদীর মনোহরদীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৩০

  • প্রকাশকাল: সোমবার, ১২ মে, ২০২৫

হবিগঞ্জ শহরে ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে চালক ও যাত্রীর মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (১২ মে) বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এ সময় শহরের প্রধান সড়ক দিয়ে প্রায় দেড় ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের শায়েস্তানগর এলাকায় বিকাল সাড়ে ৩টার দিকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে বড় বহুলা গ্রামের এক ব্যক্তির সঙ্গে ইজিবাইকচালকের ঝগড়া হয়। পরে শহরের ২ নম্বর পুল এলাকায় ইজিবাইক পৌঁছালে দুজনের ঝগড়া আরও বেড়ে যায়।

এ সময় তাদের পরিচিত লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সংঘর্ষ শহরের বড়বহুলা ও শায়েস্তানগর এলাকার লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ান। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে ৩০ জন আহত হন।

আহতদের মধ্যে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের পাঁচ সদস্য রয়েছেন। আর উভয় পক্ষের আরও ২৫ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আহতদের মধ্যে ১২ জন হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন বলেন, ‌‘ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে চালকের সঙ্গে এক ব্যক্তির কথা কাটাকাটি থেকে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামাতে গিয়ে আমি ও পুলিশের চার সদস্য আহত হন। আমরা হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ