1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা

খাগড়াছড়ি জেলা কারাগার পরিদর্শন করেন -জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::

খাগড়াছড়ি জেলা কারাগার পরিদর্শন করেছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে কারাগারের জমি নিয়ে স্থানীয় প্রভাবশালীদের দখল এবং কাঠামোগত উন্নয়নের জন্য তিনি কারাগার পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, স্থানীয় প্রভাবশালীরা জোরপূর্বক জমি দখল করে ভবন নির্মাণ করেছে, যা ইতিমধ্যে তিনি নিজে পরিদর্শন করেছেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বাজার ফান্ডের আহবায়ক প্রশান্ত কুমার ত্রিপুরা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি টিপু সুলতান এবং জেলা কারাগার কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকর্তা।
১৯৬৪ সালে থানা কারাগার হিসেবে প্রতিষ্ঠিত হওয়া খাগড়াছড়ি জেলা কারাগার স্বাধীনতার পর মহকুমা কারাগারে রূপান্তরিত হয় এবং ১৯৯৬ সালে জেলা কারাগারে পরিণত হয়। তবে, স্বাধীনতার পরও এখানে তেমন কোনো উল্লেখযোগ্য অবকাঠামো উন্নয়ন হয়নি।

বর্তমানে খাগড়াছড়ি জেলা কারাগারের জমির পরিমাণ ১১.৫৪ একর, যার মধ্যে ০.৫০ একর পেরিমিটার ওয়ালের ভেতরে এবং ১১.০৪ একর বাইরের জমি রয়েছে। অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন কারা কর্তৃপক্ষের কর্মকর্তারা।

এছাড়া, কারাগারের জমি উদ্ধার এবং নতুন অবকাঠামো নির্মাণের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য চেয়ারম্যানের উদ্যোগে দ্রুত কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ