1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ উপজেলা প্রশাসনের নাকের ডগার উপরডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায় -“সৈয়দ আল্লামা ইমাম হায়াত” ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাঁচবিবিতে মহান মে দিবস উদযাপন আইডিয়াল স্কুলে মুশতাকের রাজত্ব ও পতনের নেপথ্য;শিক্ষক ও অভিভাবকদের ওপর নির্মম প্রতারণা মাধবপুরে সাংবাদিককে সোহাগের প্রাণনাশের হুমকি: মামলার প্রস্তুতি শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেঃ মুক্তিজোট ওসি আপতাফ কতোঃ থানার নেতৃত্বে বিশেষ অভিযান

সাবেক মন্ত্রী তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • প্রকাশকাল: বুধবার, ৭ মে, ২০২৫

সাবেক মন্ত্রী তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধঃ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
মঙ্গলবার (০৬ মে) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলি আদালতের বিচারক ফারহানা সুলতানা এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন এলজিআরডি মন্ত্রীর শ্যালক ও লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, বিপুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, কান্দিরপাড় ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক, কাউন্সিলর খলিলুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মন্ত্রীর ভাতিজা আমিরুল ইসলাম, তাজুলের উন্নয়ন সমন্বয়কারী কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, আজগরা ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, রুহুল আমিন, আবদুল কাদের শাহীন ও কাওছার আহমেদ।

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ৩ আগস্ট রাতে লাকসাম পৌরসভার নশরতপুর এলাকার বাইপাস মার্কেটের সামনে রাস্তার ওপর ও ১৮ আগস্ট রবিবার রাতে বসত-বাড়িতে চাঁদা দাবি, হামলা, ভাঙচুর, লুটপাট ও পরিবারসহ হত্যাচেষ্টার অভিযোগ এনে সাবেক মন্ত্রী তাজুল ইসলামসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়।
লাকসাম থানা পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করলে ঘটনার সত্যতা পাওয়ায় মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক ফারহানা সুলতানা সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামসহ ১৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য লাকসাম পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ বাদী হয়ে ২৭ শে আগষ্ট কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৬ নম্বর আমলি আদালতে মামলাটি করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ