1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার ২

  • প্রকাশকাল: সোমবার, ৫ মে, ২০২৫

মকবুল হোসেন,স্টাফ রিপোটার

ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানা এলাকার বাসিন্দা ভিকটিমের পিতা জানান যে, ১নং আসামী গনি মিয়া (৫৫), পিতা- মৃত আব্দুল হেকিম, ২। নজরুল ইসলাম (৪৫), পিতা- মৃত আহম্মেদ, ৩। মহব্বত আলী, পিতা- মৃত শহর আলী, সর্বসাং-সানন্দখিলা, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ সহ অজ্ঞাতনামা ০১ জনের সাথে (১৩) বছর বয়সী ভিকটিম বুদ্ধি প্রতিবন্ধীর দেখা হলে বিবাদীরা পরস্পর যোগসাজসে তাকে পান খাওয়ার লোভ দেখিয়ে ১০০ (একশত) টাকার নোট হাতে দিয়ে ফুসলিয়ে সঙ্গে করে নিয়ে ৪নং বিবাদী আছিয়া বেগম (৬০), স্বামী-মৃত চানু মিয়া, সাং-সানন্দখিলা, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ বসত ঘরের শয়ন কক্ষে নিয়ে গিয়ে ১নং, ২নং ও ৩নং বিবাদীরা বাদীর বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে জোরপূর্বক পালাক্রমে একাধিকবার ধর্ষণ করে। ৪নং বিবাদী আছিয়া বেগম ধর্ষণের কাজে বিবাদীদের সহযোগীতা করে। কিছুক্ষণ পরে ভিকটিমের মাতা ভিকটিমকে খোঁজাখুজি করে না পেয়ে বিবাদীর আছিয়া বেগম এর বাড়ীর কাছে আসলে ভিকটিমের চিৎকার ও কান্নাকাটির শব্দ পেয়ে ভিকটিমের মাতা আছিয়া বেগমের শয়ন কক্ষের সামনে দাড়িয়ে দরজা খোলার জন্য ডাকাডাকি করলে বিবাদীগন দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। তখন ভিকটিমের মাতার ডাক চিৎকারে বাদীসহ এলাকার লোকজন আগাইয়া এসে ৪নং বিবাদীর শয়ন কক্ষ থেকে বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিমকে রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪, তারিখঃ ০৫/০৩/২০২৫ খ্রি. ধারা- ৯(৩)/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী/২০২০)।

এরই প্রেক্ষিতে ,অধিনায়ক, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল ০৫ মে ২০২৫ খ্রি. ভোর অনুমান ০৪:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন বিল্ডউরা ইউনিয়নের আতুয়া জঙ্গল এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার ২নং এজাহারনামীয় আসামী নজরুল ইসলাম (৪৫), পিতা- মৃত আহম্মেদ, সাং- সানন্দখিলা, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর একই তারিখ সকাল অনুমান ০৬:৩০ ঘটিকায় আসামীর দেওয়া তথ্য উপাত্তর ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন পূর্বভূবনকুড়া ইউনিয়নের ভূবনকুড়া গ্রামে অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার ১নং এজাহারনামীয় আসামী গনি মিয়া (৫৫), পিতা- মৃত আব্দুল হেকিম, সাং- সানন্দখিলা, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়কে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ