1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ! ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের UHFPO-এর সঙ্গে SUS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নবীনগরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৩০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট!

আমতলীতে চিকিৎসক রিয়াজ মৃধার বাড়িতে ডাকাতি, আহত ২

  • প্রকাশকাল: সোমবার, ৫ মে, ২০২৫

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাতে ওই ঘটনা ঘটে। ডাকাতদল চিকিৎসকের বৃদ্ধা মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিবিকে বেঁধে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লক্ষাধিক টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এতে মা ও ফুফু আহত হয়েছে।

সোমবার (৫ মে) সকালে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী ডা. রিয়াজ উদ্দিন মৃধা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের রেজিস্টার হিসেবে কর্মরত আছে। বর্তমানে ঢাকায় ট্রেনিং রয়েছেন।

স্থানীয় ও ভূক্তভোগী সূত্রে জানা গেছে, ডা. রিয়াজ উদ্দিন মৃধার বৃদ্ধ বাবা মো. রফিকুল ইসলাম মৃধা গত ২৯ এপ্রিল হজ্বের উদ্দেশ্যে সৌদিআরব গিয়েছেন। বাড়িতে ছিলেন তার মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিবি। এই সুযোগে রবিবার গভীর রাতে ৭-৮ জনের মুখোশধারী একটি ডাকাত দল বাড়ির পাকা ভবনের পূর্ব পাশের একটি জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

ডাকাতরা বৃদ্ধা নুরজাহান বেগম ও জয়গুন বিধিকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত-পা বেঁধে মারধর করে। এরপর তারা ঘরের আলমারি ভেঙে তছনছ করে চার ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

ডা. রিয়াজ উদ্দিন মৃধা মুঠোফোনে বলেন, তার বাবা হজ্বে গিয়েছেন। বাড়িতে শুধু তার মা ও ফুফু ছিলেন। রবিবার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আমার মা ও ফুফুকে বেঁধে মারধর করে এবং ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে
বের করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ