1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ উপজেলা প্রশাসনের নাকের ডগার উপরডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায় -“সৈয়দ আল্লামা ইমাম হায়াত” ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাঁচবিবিতে মহান মে দিবস উদযাপন আইডিয়াল স্কুলে মুশতাকের রাজত্ব ও পতনের নেপথ্য;শিক্ষক ও অভিভাবকদের ওপর নির্মম প্রতারণা মাধবপুরে সাংবাদিককে সোহাগের প্রাণনাশের হুমকি: মামলার প্রস্তুতি শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেঃ মুক্তিজোট ওসি আপতাফ কতোঃ থানার নেতৃত্বে বিশেষ অভিযান

মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতি। জেলা বিএনপি নেতৃবৃন্দের ঘটনাস্থল পরিদর্শন

  • প্রকাশকাল: সোমবার, ৫ মে, ২০২৫

মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতি। জেলা বিএনপি নেতৃবৃন্দের ঘটনাস্থল পরিদর্শন

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ফকির মাহবুব আনাম স্বপন এর টাঙ্গাইলের মধুপুরের খামার বাড়ির একটি ফুয়েল কারখানায় দুঃসাহসিক ডাকাতির ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে পরিদর্শন টিমে জেলা পর্যায়ের বিএনপি ও তার অঙ্গ সংহঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার মহিষমারা ইউনিয়নের বাগানবাড়ী চৌরাস্তার কাছেই আউশনারা খামার বাড়ির ভিতরের ‘আনাম গ্রিন ফুয়েল এনার্জি এন্ড রিসোর্স’ কারখানায় শুক্রবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
কারখানার সিকিউরিটি ইনচার্জ তাজুল ইসলাম, নিরাপত্তাকর্মী মেহেদেী হাসান জানান, দুর্বৃত্তরা রাত ২ টার দিকে পিছনের দিক দিয়ে কৌশলে স্বপন ফকিরের খামার বাড়ির ভিতরের ফার্নেস অয়েল তৈরির কারখানায় প্রবেশ করে। তারা জুলহাস উদ্দিনসহ দুই নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে। বিদুত্যের সংযোগ বিচ্ছিন্ন করে ট্রান্সমিটারের কক্ষে গিয়ে মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম খুলে নেয়। পরে জেনারেটর রুমে গিয়ে একই কায়দায় জেনারেটর রুম থেকে মূল্যবান সম্পদ লুটে নেয়। এর বাইরে আরো দামি সম্পদ লুট করে। শনিবার ভোর রাতে ট্রাকে করে তারা মালামাল নিয়ে কারখানা ত্যাগ করে।
মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার সাংবাদিকদের জানান , দুর্বৃত্তরা প্রায় ৪০/৫০ লক্ষ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে।
রোববার দুপুরে কারখানা পরিদর্শনে গিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ সাংবাদিকদের ব্রিফ করেন। এ ঘটনা শঙ্কিত, উদ্বিগ্ন ও নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত বহন করে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, স্বপন ফকিরকে ভয় দেখিয়ে রাজনীতি থেকে নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে কেউ দূরের লোক দিয়ে এ ঘটনা ঘটাতে পারে। এসময আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার পদক্ষেপ গ্রহণের জন্য তারা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী খুজে বের করে আইনের আওতায় আনার দাবিও করেন তারা।
সাংবাদিকদের ব্রিফ করার সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল ভিপি, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এসএমএ সোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন প্রমুখ।
শনিবার রাত ১০ টার দিকে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে কারখানার সিকিউরিটি ইনচার্জ তাজুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ১৫ লাখ ৩১ হাজার ৯৭৫ টাকার সম্পদ লুটের হিসাব দিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ