1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ উপজেলা প্রশাসনের নাকের ডগার উপরডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায় -“সৈয়দ আল্লামা ইমাম হায়াত” ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাঁচবিবিতে মহান মে দিবস উদযাপন আইডিয়াল স্কুলে মুশতাকের রাজত্ব ও পতনের নেপথ্য;শিক্ষক ও অভিভাবকদের ওপর নির্মম প্রতারণা মাধবপুরে সাংবাদিককে সোহাগের প্রাণনাশের হুমকি: মামলার প্রস্তুতি শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেঃ মুক্তিজোট ওসি আপতাফ কতোঃ থানার নেতৃত্বে বিশেষ অভিযান

বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

  • প্রকাশকাল: সোমবার, ৫ মে, ২০২৫

বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

মোস্তফা আল মাসুদ, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে বজ্রপাতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) বেলা সাড়ে তিনটার দিকে সারিয়াকান্দির দেবডাঙ্গা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম।

নিহতরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই এলাকার কার্তিক হালদারের দুই ছেলে—মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩৮)।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে মাছ ধরার উদ্দেশ্যে ওই দুই ভাই নৌকা নিয়ে যমুনায় অবস্থান করছিলেন। রবিবার বিকেলে যখন তারা মাছ ধরা শেষে বাড়ি (সিরাজগঞ্জ জেলার কাজীপুরের বরইতলী গ্রামে) ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই আকাশভাঙা বজ্রপাত নেমে আসে। দেবডাঙ্গা এলাকার যমুনা নদীর পশ্চিম তীরে থাকা নৌকায় সরাসরি বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই।

জামিরুল ইসলাম জানান, রবিবার দুপুরে দুই ভাই নৌকায় করে যমুনা নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ