1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ! ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের UHFPO-এর সঙ্গে SUS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নবীনগরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৩০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট!

নাশকতা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

  • প্রকাশকাল: শনিবার, ৩ মে, ২০২৫

অনলাইন ডেস্ক
টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক দুটি নাশকতা মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— ভূঞাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা খন্দকার আমিনুল ইসলাম (৫২) এবং তার ছেলে খন্দকার ফরহাদ হোসাইন (৩০)। ফরহাদ ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি পদে রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট দুপুরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ছাত্রজনতার মিছিলে খন্দকার আমিনুল ইসলামসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ লোক ছাত্রজনতার উপর হামলা চালায়।

এতে বেশ কয়েকজন আহত হয়। আওয়ামী লীগ সরকারের আমলে আমিনুল দলীয় প্রভাব খাটিয়ে টেন্ডারবাজি ও চাঁদাবাজি করতো বলে জানা গেছে।

অপরদিকে ফরহাদ গত ৪ আগষ্ট দুপুর আড়াইটার দিকে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় আন্দোলনরত ছাত্রজনতার ওপর দেশীয় অস্ত্র হাতে হামলা চালায়।

ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম বলেন, ‘ওই বাবা-ছেলেকে পৃথক দুটি মামলায় গ্রেফতার করা হয়েছে। আমিনুল ইসলামকে মধুপুর থানায় ও ফরহাদকে মির্জাপুর থানায় পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ