1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাগদা বাজারে ফ্রেশ বাজার লিমিটেডের গরুর ফার্মের শুভ উদ্বোধন আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ উখিয়ার হলদিয়া পাতাবাড়িতে জমি দখলের চেষ্টার অভিযোগ, গাছ কাটার ঘটনায় উত্তেজনা খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের আসর শুরু নিয়ামতপুরে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জাতীয় পর্যায়ের বিতর্কে রানারআপ চাঁপাই নবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজঅল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটুর জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন! ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলার চরম অবনতি: চুরি-ছিনতাই নিত্যদিনের ঘটনা, জুয়েলারি দোকান থেকে ৪ লাখ টাকার মালামাল চুরি নরসিংদীর মনোহরদীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু লাকসামে উপজেলা কারাতে একাডেমির বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান

বগুড়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি

  • প্রকাশকাল: শনিবার, ৩ মে, ২০২৫

মোস্তফা আল মাসুদ,বগুড়া।

বগুড়ায় সাংবাদিক নজরুল ইসলাম দয়ার ওপর সন্ত্রাসী হামলা ও মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতনে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের কর্মসূচিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন বক্তারা।

গতকাল শনিবার দুপুরে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় আয়োজিত মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ইনকিলাবের বিশেষ প্রতিবেদক মহসিন আলী রাজু বলেন, সাংবাদিক নজরুলের ওপর হামলার তিনদিনেও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গণমাধ্যম দিবসে একজন প্রতিবাদী সাহসী সাংবাদিক হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তার পুরো শরীরে আঘাতের ক্ষত।

গত বুধবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের ফিলিং স্টেশন এলাকায় মব সৃষ্টি করে সাংবাদিককে প্রকাশ্যে পিটিয়েছে একদল দূর্বৃত্তরা। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিক সংগঠনের নেতারা। হামলার শিকার নজরুল ইসলাম দয়া দৈনিক ভোরের ডাকে কর্মরত, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব এবং জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

বক্তারা বলেন, সাংবাদিক নজরুল সাহসের সঙ্গে সোজাসাপটা সংবাদ প্রকাশ করে। কখনোই অন্যায়ের সঙ্গে আপস করেনি। ইতিপূর্বে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় ডিজিটাল নিরাপত্তা আইনসহ একাধিক মামলায় হয়রানির শিকার হয়েছে। একাধিকবার এলাকাছাড়া হয়েছিল এবং থানার মধ্যেও তার ওপর হামলা করেছিল। একযুগ নির্যাতনের শিকার সাংবাদিককের ওপর কেন বর্বরোচিত হামলা। জড়িতদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

মানববন্ধনে বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকছুদ আলম হাওলাদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাংবাদিক এসএম দৌলত, আব্দুল মতিন, নব কুমার সূর্য্য, এমদাদুল হক, রহিদুর রহমান মিলন, রাসেল মাহমুদ, রবিউল ইসলাম রবি, শিপলু রহমান, তানসেন আলী মন্টু, ববিন রহমান, শাহিন আলম, সাদিকুর রহমান, আরিফ চৌধুরী, মোরশেদুল ইসলাম, শাহজাহান আলী, আনোয়ার হোসেন, সাজু মিয়া, শেখর চন্দ্র টুটুল, মিজানুর রহমান, বাকী বিল্লাহ, উৎপল কুমার মোহন্ত, রুহুল আমিন, সোহাগ আলী, হেদায়েতুল ইসলাম লিটন, আবু হাসান হাবীব, হাফসা পারভিনসহ বগুড়ার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ