1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ! ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের UHFPO-এর সঙ্গে SUS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নবীনগরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৩০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট!

কলাপাড়ায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত/

  • প্রকাশকাল: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় ইব্রাহিম ওরফে জাবের (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দুইটায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজার সংলগ্ন পানি জাদুঘরের সামনে এ দু্র্ঘটনা ঘটে। মৃত জাবের কুয়াকাটা এলাকার হুইছেন পাড়া গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। সে হুইছেন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।
নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে পাখিমারা এলাকার নানা বাড়ি বেড়াতে এসেছিলো জাবের। দুপুরে পানি জাদুঘরের সামনের মহাসড়কে নানা সালাম সন্যামাতের সঙ্গে দাড়িয়ে ছিলো শিশুটি। এসময় পর্যটকবাহী একটি মাইক্রোবাস কুয়াকাটা থেকে মাদারীপুর যাওয়ার পথে শিশুটিকে চাপা দেয়। তাৎক্ষণিক শিশুটির স্বজনসহ গাড়িতে থাকা পর্যটকরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ